বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটি কর্তৃক আয়োজিত
১৩ ও ১৪ই নভেম্বর-২০২৬ খ্রিঃ (শুক্রবার ও শনিবার)
সি.এস.এস. আভা সেন্টার, ৮২, রূপসা স্ট্যান্ড রোড, খুলনা।
প্রধান কার্যালয়: ৩৩, ৩৩/১ গ্রীনমার্ট মার্কেট (২য় তলা), ধানমন্ডি, ঢাকা-১২০৫।
কর্পোরেট কার্যালয়: ৩১ আহসান আহমেদ রোড, পি.টি.আই মোড়, খুলনা-৯১০০।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, "বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটি"র উদ্যোগে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের খ্যাতনামা জ্যোতিষীদের উপস্থিতিতে আগামী ১৩ ও ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিঃ (শুক্রবার ও শনিবার) 'আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন' অনুষ্ঠিত হবে।
২ (দুই) দিন ব্যাপী এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ফলিত জ্যোতিষশাস্ত্রের চর্চা এবং এর সঠিক প্রয়োগের মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধনে জ্যোতিষীদের মেলবন্ধন, পারস্পরিক জ্ঞান ও গবেষণা বিনিময়, জ্যোতিষশাস্ত্রের বিকাশ, আন্তর্জাতিক পরিমণ্ডলে জ্যোতিষীদের সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সুদৃঢ় সম্পর্ক তৈরি করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
উক্ত সম্মেলনে, জ্যোতিষশাস্ত্রের প্রজ্জ্বলনে ভূমিকা বিষয়ক আলোচনা, অন্ধ, বধির ও দুস্থদের সহযোগিতা, নবীন জ্যোতিষ শিক্ষার্থীদের বরণ, জ্যোতিষশাস্ত্রীয় প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণী জ্যোতিষীদের বিশেষ সম্মাননা প্রদান সহ নানা বিধ অনুষ্ঠানের সমাহারে আয়োজন করা হয়েছে।
আমাদের এই আয়োজনকে আরো সমৃদ্ধ, স্মরণীয়, মর্যাদাপূর্ণ ও গৌরবান্বিত করতে আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্ত কাম্য। আপনার শুভ আগমনই হবে আমাদের সর্বোচ্চ প্রেরণা, সম্মান এবং এই আন্তর্জাতিক আয়োজনকে করবে সাফল্যমণ্ডিত।
ধন্যবাদান্তে / Sincerely,
মহাসচিব
বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটি
প্রধান কার্যালয়: ৩৩, ৩৩/১ গ্রীনমার্ট মার্কেট (২য় তলা), ধানমন্ডি, ঢাকা-১২০৫।
কর্পোরেট কার্যালয়: ৩১ আহসান আহমেদ রোড, পি.টি.আই মোড়, খুলনা-৯১০০।
১৩ ও ১৪ই নভেম্বর-২০২৬ খ্রিঃ (শুক্রবার ও শনিবার) | সি.এস.এস. আভা সেন্টার, ৮২, রূপসা স্ট্যান্ড রোড, খুলনা।
© কপিরাইট 2026 সর্বস্বত্ব সংরক্ষিত। Developed by FrogBID