আর্কাইভ: জুন 2026 ফিল্টার মুছুন

জরুরী বিজ্ঞপ্তি | বিষয় ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতার নিয়মাবলী”

প্রকাশের তারিখ: 23 জুন, 2026 স্মারক নং: বিআরএএ/১০

এতদ্বারা সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার-এর অনলাইন জ্যোতিষ শিক্ষা কোর্সের সকল স্তরের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ রেডিয়েন্স এ্যাস্ট্রোলজার্স সোসাইটির তত্বাবধানে, বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি-এর পরিচালনায় এবং “জ্যোতিষ সম্রাট ড. কে. সি. পাল ফাউন্ডেশন”- এর পৃষ্ঠপোষকতায় ২য় বারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে “বিষয় ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা” এর মাধ্যমে “জ্যোতিষ সম্রাট- ড. কে. সি. পাল” এওয়ার্ড সেরা ৫(পাঁচ) আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এ-পর্যন্ত সকল প্রাথমিক ও উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা “বিষয় ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা” (ফলিত জ্যোতিষ, হস্তরেখা, নিউমারোলজি, মানডেন, বাস্তু) ৫টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন (বিগত বৎসরের বিজয়ী ৫জন ব্যতীত)। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা ৫ (পাঁচ) জন জ্যোতিষীকে নিম্নোক্ত সম্মাননা ও উপহারে ভূষিত করা হবে। • জ্যোতিষ সম্রাট ড. কে. সি. পাল সম্মাননা পদক । • জ্যোতিষ গুণীজন সম্মাননা সনদ। • ১ সেট দুর্লভ জ্যোতিষ গ্রন্থ ও প্রাইজ মানি । উল্লেখ্য যে, ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষে শুধু ২টি ক্যাটাগরিতে (ফলিত জ্যোতিষ ৩জন ও হস্তরেখা ২জন মোট ৫জন) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণকে সংযুক্ত নিয়মাবলী অবগতি পূর্বক একাডেমি কর্তৃক সরবরাহকৃত আবেদন পত্র পূরণ করে আগামী ১৫.০৭.২০২৬ইং তারিখ-এর মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন প্রেরণ পূর্বক নাম নিবন্ধন করতে হবে। উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে বিষয় নির্ধারণ চূড়ান্ত করতে আগামী ১৭ই জুলাই ২০২৬ইং তারিখ, রোজ শুক্রবার, সন্ধ্যা ৬.০০ ঘটিকায় জুম আইডির মাধ্যমে একটি জরুরী সভা এর আহ্বান করা হলো। উক্ত অতীব গুরুত্বপূর্ণ ও জরুরী সভায় সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার-এর সকল স্তরের জ্যোতিষ শিক্ষার্থীর উপস্থিতি উন্মুক্ত ও একান্ত আবশ্যক এবং সবাইকে নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পূর্বে যোগদান করতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদান্তে (স্বাক্ষর) জ্যোতিষ সম্রাট- ড. কে. সি. পাল অধ্যক্ষ বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি । সংযুক্তিঃ- ১। “বিষয় ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা”র নিয়মাবলী। বিষয় ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতার নিয়মাবলী” ১। শুধুমাত্র সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে এ-পর্যন্ত সকল প্রাথমিক ও উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোর্স সম্পন্নকারী (সদ্য সমাপ্ত কোর্সে অধ্যয়নকারী শিক্ষার্থী সহ) শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবেন। ২। বিষয় ভিত্তিক ফলিত জ্যোতিষ ৩জন ও হস্তরেখা ক্যাটাগরিতে ২জন মোট ৫ (পাঁচ) জনকে পদক, গ্রন্থ ও প্রাইজমানি দেওয়া হবে। ৩। বিআরএএ থেকে সরবরাহ কৃত ফরমে ক্যাটাগরি উল্লেখ পূর্বক আবেদন করতে হবে। ৪। দুই স্তরে প্রতিযোগিতা সম্পন্ন হবে; বাছাই স্তর ও চূড়ান্ত স্তর। ৫। বাছাই স্তরে প্রতিযোগীর আবেদনে উল্লেখিত ক্যাটাগরি ভিত্তিক লটারীর মাধ্যমে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে। সেই বিষয়ের উপর প্রতিযোগীকে ন্যূনতম ১০০০(একহাজার) শব্দে প্রবন্ধ লিখে জুরি বোর্ড-এ জমা দিতে হবে। বাছাই স্তর হতে সকল প্রতিযোগীর মধ্য থেকে ২০ (বিশ) জনকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ৬। চূড়ান্ত স্তরে ২০ (বিশ) জন প্রতিযোগী অনলাইনে সরাসরি চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগীর আবেদনে উল্লেখিত ক্যাটাগরি ভিত্তিক লটারীর মাধ্যমে তাৎক্ষণিক ভাবে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে এবং সেই বিষয়ের উপর প্রতিযোগীকে ন্যূনতম ৫০০(পাঁচশত) শব্দে তাৎক্ষণিক প্রবন্ধ লিখে বিচারিক বোর্ড-এ জমা দিতে হবে। ৭। চূড়ান্ত স্তর হতে বিষয় ভিত্তিক ফলিত জ্যোতিষ ৩জন ও হস্তরেখা ক্যাটাগরিতে ২জন মোট ৫ (পাঁচ) জনকে বিচারিক বোর্ড চূড়ান্ত বিজয়ী মনোনীত করবেন। ৮। সকল প্রকার যাচাই, বাছাই ও মনোনয়ন প্রক্রিয়ায় বিচারিক বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ধন্যবাদান্তে (স্বাক্ষর) জ্যোতিষ সম্রাট- ড. কে. সি. পাল অধ্যক্ষ বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি ।